সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান | চ্যানেল খুলনা

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ৫ জুলাই ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। সে সময় তিনি জানান, গৌরী তার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন। তবে সম্পর্ক প্রকাশ্যে আনার আগে প্রায় ১৮ মাস বিষয়টি গোপন রেখেছিলেন তারা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খান রসিকতা করে মন্তব্য করেন, ‘দেখলেন তো, আপনাদের কিছুই জানতে দিইনি!’ তিনি আরও উল্লেখ করেন, গৌরী দীর্ঘদিন বেঙ্গালুরুতে থাকতেন। ফলে গণমাধ্যমের নজর এড়িয়ে সেখানেই তাদের বেশিরভাগ দেখা-সাক্ষাৎ হতো।

গৌরী স্প্র্যাটের বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। তিনি রিটা স্প্র্যাটের মেয়ে। রিটা স্প্র্যাট সেখানে একটি বিউটি স্যালনের মালিক ছিলেন। লিংকডইনের তথ্য অনুযায়ী, গৌরী ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি বিউটি স্যালন পরিচালনা করছেন। আগের একটি সম্পর্ক থেকে তার সাত বছর বয়সী একটি সন্তানও রয়েছে বলে জানা গেছে।

সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের প্রসঙ্গ টেনে আমির আরও মন্তব্য করেন, ‘তাদের সঙ্গেও আমার গভীর সম্পর্ক ছিল, কিন্তু সেটা টেকেনি। তবে গৌরী আমার জীবনে আসার পর নিজেকে সত্যিই পরিপূর্ণ মনে হয়। আমরা একসঙ্গে খুব সুখে আছি।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।