সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি | চ্যানেল খুলনা

তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

কয়েক দিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি পেয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। সোমবার (২৭ এপ্রিল) সকাল আটটার দিকে বৃষ্টি নামলে নগরজীবনে ফিরে আসে প্রশান্তি। সকাল নয়টার পরেও বৃষ্টি অব্যাহত আছে। বৃষ্টি শুরু হওয়ার পরপরই তাপমাত্রা কিছুটা কমে আসে। নগরীর আমবাগান আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ বিজন রায় ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল আটটা থেকে হালকা বৃষ্টি হয়েছে। নয়টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে রাতে বৃষ্টি বাড়তে পারে।’ পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় দশমিক দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।’

গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকায় জনজীবন প্রায় অস্থির হয়ে উঠেছিল। দিনভর তীব্র রোদ আর রাতে গরমে ঘুমহীনতা। সব মিলিয়ে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছায়। এর মধ্যে লোডশেডিং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। নগরীর জামালখান এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, ‘কয়েক দিন ধরে এমন গরম পড়ছিল যে বাইরে বের হওয়াই কঠিন হয়ে গিয়েছিল। আজকের বৃষ্টি যেন স্বস্তির নিঃশ্বাস এনে দিলো।’ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলেও আশা করা হচ্ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আদালতের

স্বামীকে হত্যার পর লাশ টুকরা করে নদীর পাড় ও ঘেরে ফেলেছেন স্ত্রী: পুলিশ

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

গুলিতে আহত সেই স্কুলছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

গ্রেপ্তারের ভয়ে ইয়াবা গিলে ফেললেন যুবক, গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ

ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।