সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে | চ্যানেল খুলনা

তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তরুণী জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১৯ বছর বয়সী দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।

রোববার (১ নভেম্বর) আদালত শুনানি শেষে তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ঘটনার আগে তাহসিফের সঙ্গে দিশাকে দেখা গেছে। প্রাথমিক তদন্তে এ ঘটনায় তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে দিশার খালার বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে’ তাহসিফ, তাঁর জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ এবং দিশাকে একসঙ্গে দেখা যায়। সেখানকার সিসিটিভি ফুটেজে তাঁদের চলাফেরার দৃশ্য ধরা পড়েছে।

ফুটেজে দেখা যায়, ওই দিন রাত ১০টা ১৭ মিনিটে তাঁরা রেস্টুরেন্টে পৌঁছান। প্রথমে তাহসিফ ও দিশাকে লিফটের সামনে অপেক্ষা করতে দেখা যায়। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে আসেন দীপ। পরে তিনজন একসঙ্গে লিফটে ওঠেন।

প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তাঁদের রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। এরপর তাঁরা মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।

এর পরদিন ২৮ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরখান এলাকার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।