সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ১২ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রমের উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় ১২ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরা তালায় ১২ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের (কোভিড-১৯) করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে শিক্ষার্থীদের মাঝে এই করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কার্যক্রমের আওতায় তালা মহিলা কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, সরকারী কলেজ, শালিখ কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিতষ্ঠানের ৪০০১ জন শিক্ষার্থীকে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান করা হয়।

এসময় তালা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়র অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের উপাধ্যক্ষ সফিকুল ইসলাম, মহিলা কলেজের প্রভাষক সুতপা রাহা টুম্পা প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান জানান, উপজেলার ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৮ বছর শিক্ষার্থীদের ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত এই টিকা দেওয়া হবে। এর আওতায় ৩৩ হাজার ২শ ৩জন শিক্ষার্থী টিকা দিতে পারবেন। উত্তরণ আইডিআরটি ও কুমিরা মহিলা ডিগ্রী কলেজে এই টিকা দেওয়া হবে।

##

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।