সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সীমানা পিলার পিন শনাক্তকারী যন্ত্রসহ আটক-৫ | চ্যানেল খুলনা

তালায় সীমানা পিলার পিন শনাক্তকারী যন্ত্রসহ আটক-৫

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরা তালায় সীমানা পিলার (পিন) শনাক্তকারী যন্ত্র লং রেঞ্জ মেটাল ডিটেক্টর
সহ সীমানা পিলার পাচারকারী সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ ।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার জেঠুয়া-পাটকেলঘাটা সড়কের জেঠুয়া ঈদগাহ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
তালা থানা পুলিশ জানায়, পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে বুধবার দিবাগত রাতে উপজেলার জেঠুয়া-পাটকেলঘাটা সড়কের জেঠুয়া ঈদগাহ নামক স্থানে দাঁড়িয়ে থাকাবস্থায় উপজেলার চাঁদকাটি গ্রামের আঃ জব্বার গাজীর ছেলে শাহিন আলম(৩২), নারায়নপুর গ্রামের রফিকুল মোড়লের ছেলে মনিরুল ইসরাম (২৬),লালচন্দ্রপুর গ্রামের আঃ মজিদের ছেলে লিটন ইসলাম (৩২),নেহালপুর গ্রামের রেজয়ান হোসেন শেখের ছেলে ফারুখ হোসেন (২২) ও সাতক্ষীরার সুলতানপুর এলাকার ছাত্তার শেখের ছেলে আলমগীর হোসেন (শুভ) (৩৮)কে আটক করা হয়। এসময় তাদের তল্লাশী করে পিন শনাক্তকারী যন্ত্র লং রেঞ্জ মেটাল ডিটেক্ট উদ্ধার করা হয়। এঘটনায় বুধবার তালা থানায় একটি মামলা হয়েছে, যার নং ৬।
তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।