সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেসিসি’র সাবেক সংরক্ষিত কাউন্সিলর বেবীর ইন্তেকাল | চ্যানেল খুলনা

কেসিসি’র সাবেক সংরক্ষিত কাউন্সিলর বেবীর ইন্তেকাল

খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমেনা হালিম বেবী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দু’টি পুত্র সন্তান এবং অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনীসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন। বুধবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুপুরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বয়রাস্থ বাস ভবনে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণা হয়। আছরবাদ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।