সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সরকারী রাস্তার জায়গা দখল করে ভবন নির্মানের অভিযোগ | চ্যানেল খুলনা

তালায় সরকারী রাস্তার জায়গা দখল করে ভবন নির্মানের অভিযোগ

সাতক্ষীরার তালার জালালপুর ইউনিয়নের জেঠুয়ায় সরকারী রাস্তার জায়গা দখল করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিকার চেয়ে রবিবার এলাকাবাসির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ পত্রের ভিত্তিতে জানা যায়, তালার জেঠুয়া গ্রামের মোছলেম মোড়ল গোনালী খেয়াঘাট হতে জেঠুয়া পিচের রাস্তার সংযোগ সড়কের ইটের সোলিং এর গাঁ ঘেষে ভবন নির্মান করছেন। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও কৃষক তাদের উৎপাদিত পণ্য সহ ব্যবসায়িক মালামাল জেঠুয়া হাটে নিয়ে যায়। এই রাস্তাটি সংকুচিত হলে এই অঞ্চলের পুরাতোন ও বড় হাটে বাইরের থেকে লোকজন আসতে পারবে না। ফলে হাটটি ধ্বংস হয়ে যাবে, সরকার বঞ্চিত হবে রাজস্ব আয় থেকে। জনস্বার্থে জনবহুল এই রাস্তার জায়গা উদ্ধারের জন্য প্রশাসন সহ সকলের হস্থক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি। অভিযুক্ত মোসলেম মোড়ল বলেন, আমি রাস্তার মধ্যে আরও জমি পাব, রাস্তার জায়গা ছেড়ে দিয়েই রাস্তা ঘর তৈরী করছি।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তার জায়গা ছেড়ে দিয়ে ঘর তৈরীর কথা বলে এসেছি। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জলিল বলেন, ঘটনা শুনে আমি এলাকা পরিদর্শন করেছি। তাকে রাস্তার জায়গা ছেড়ে দিয়ে ঘর করতে বলেছি। কিন্তু সে শোনেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।