সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ! | চ্যানেল খুলনা

তালায় মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ!

তালা উপজেলা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৫)। তার বাড়ি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের তথ্য পেয়ে ঘটনাস্থলে কনের বাড়িতে পাঠানো হয় জালালপুর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার সরদার নাজমুল হোসেন, স্বপ্না ঘোষসহ অন্যান্য সদস্যদের। তারা গিয়ে দেখে শুক্রবার (২৮ জানুয়ারি) কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছে এবং ঔ কনের সাথে একই এলাকার আসমত ফকিরের ছেলে মিঠুন ফকিরের সঙ্গে বিয়ে হচ্ছে। এর আগে মিঠুনের অন্য একটি বিয়েও হয়েছিলো। এ সময় তাদেরকে বুঝিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে এবং মুচলেকা নেয়া হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উভয় পক্ষকে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ বন্ধ করার বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার সর্বক্ষণ তাদেরকে মনিটরিং করে সহযোগিতা করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।