সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় বাল্যবিবাহের অপরাধে মেয়ের পিতাকে জরিমানা | চ্যানেল খুলনা

তালায় বাল্যবিবাহের অপরাধে মেয়ের পিতাকে জরিমানা

সাতক্ষীরার তালায় কিশোর-কিশোরীর বাল্যবিবাহের অপরাধে মেয়ের পিতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি, মুচেলকা গ্রহণ এবং নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বাল্যবিবাহ নিরোধ আইনে সাজা প্রদানের আদেশ দেয়া হয়। বুধবার (২ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস এ আদেশ জারী করেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, তালা উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সুভাষিনী গ্রামের মৃতঃ রবিউল খানের ছেলে আল আমিন খানের (১৫) সাথে চলতি বছরের জুলাই মাসে গোপনে বিয়ে হয় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের শাহিন সরদারের মেয়ের (১১) সাথে। ঐ কিশোরী শেয়ার বাংলাশে নামের একটি এনজিও’র সুবিধাভোগি। এদিকে সম্প্রতি বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের বুধবার সকালো তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী প্রশান্ত কুমার বিশ^াস মেয়ের পিতাকে ২০ হাজার টাকা জরিমানা, মুচেলকা গ্রহণ এবং উক্ত বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেন। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।