সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় পানি নিস্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করছে এলাকাবাসি | চ্যানেল খুলনা

তালায় পানি নিস্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করছে এলাকাবাসি

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া বলরামপুর এলাকার অতি জনগুরুত্বপূর্ণ রাস্তায় ড্রেন-কালভার্ট বন্ধ থাকায় বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ চরম পৌঁছেছে।

পানি নিষ্কাশন পথগুলো আবর্জনায় ভরাট হয়ে থাকা শুক্রবার (২ জুলাই) সকালে বন্ধ কালভার্ট ও পানি নিস্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করেছে এলাকাবাসি।

মোঃ রাজ্জাক শেখ,আকিম উদ্দিন বিশ্বাস,শাহাবাজ শেখ, করিম বিশ্বাসসহ এলাকাবাসির অনেকেই বলেন, ফলেয়া বলরামপুর এলাকার কালভার্ট ও ড্রেন পানি নিষ্কাশন পথগুলো আবর্জনায় ভরাট হয়ে থাকায় ড্রাগন চাষ,হলুদ,কচুরমুখি, আখ চাষের জমিতে পানি জমে ফসলের প্রচুর ক্ষতি হচ্ছে। এছাড়া ফলেয়া বলরামপুর গ্রামে কয়েকটি পাড়া পানি বন্দি থাকছে। বৃষ্টি হলেই পানি জমে ফসলের ক্ষতি হচ্ছে। যে কারণে শুক্রবার সকালে বন্ধ কালভার্ট ও পানি নিস্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করেছে এলাকাবাসি ।

মোঃ তহিদুজ্জামান নামের একজন জানান, ‘আমি সাড়ে সাত বিঘা ড্রাগন চাষ করেছি। জমিতে পানি জমে থাকলে গাছগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো।’

তিনি আরও বলেন, এলাকার একটি কুচক্রী মহল বিভিন্ন সময় কালভার্টের মুখে আবর্জনা ফেলে পানি চলাচল বন্ধ করে দেয়। যে কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

সাতক্ষীরায় বড় কাকিমাকে হত্যার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।