সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় তথ্য আপার আয়োজনে ৪৫ তম উঠান বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় তথ্য আপার আয়োজনে ৪৫ তম উঠান বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরায় তালায় তথ্য কেন্দ্র হতে গ্রামীণ অসহায় দরিদ্র নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ৪৫ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তালার তথ্য কেন্দ্র আয়োজনে বৃহস্পতিবার সকালে (৩০ ডিসেম্বর) মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” অনুষ্ঠিত হয়। এসময় তথ্য আপা কতৃক ৬ জন অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।
১০০ জন গ্রামীণ নারীর অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতাপা রাহার সভাপতিত্বে ও তথ্য সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, তথ্য সেবা সহকারী মুক্তি রাণী ঘোষ, শামসুন্নাহার,অফিস সহায়ক কানিজ ফাতেমা প্রমূখ। উঠান বৈঠকে বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, ডিজিটাল সেবা, স্বাস্থ্য সেবা, করোনা সচেতনতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রান্তিক মহিলাদের ভাতা ও মাস্ক দেওয়া হয় ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।