সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন | চ্যানেল খুলনা

তালায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে তালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার (২১ফেব্রুয়ারি)  রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, তালা থানা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,  ছাত্রলীগ, বিএনপি,  যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয় পার্টি, তালা হাসপাতাল, তালা সদর ইউনিয়ন পরিষদ, তালা প্রেসক্লাব, তালা সরকারি কলেজ, শহিদ মুক্তিযোদ্ধা কলেজ,  তালা মহিলা কলেজ, তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ কামেল মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, জাতীয় মহিলা সংস্থা, তথ্য আপা, ঠিকাদার কল্যাণ সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন – আমরাবন্ধু ফাউন্ডেশন, তালা ব্লাড ব্যাংক, গ্রীন ম্যানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ জনগণ।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয় এবং মোনাজাত করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।