সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ইঞ্জিনভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

তালায় ইঞ্জিনভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

তালা অফিসঃ সাতক্ষীরার তালায় ইঞ্জিনভ্যানের ধাক্কায় সিয়াম হোসেন নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার হাজরাহাটি গ্রামের শাহাবুদ্দিন মোড়লের পুত্র। রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার হাজরাকাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে চাচার সাথে চা-বিস্কুট খেতে বাজারে আসে শিশু সিয়াম। এ সময় রাস্তা পার হবার সময় জাতপুর থেকে তালাগামী ইঞ্জিনভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থা সংকটাপন্ন হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।