সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দীনের মানবেতর জীবন-যাপন | চ্যানেল খুলনা

তালায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দীনের মানবেতর জীবন-যাপন

তালা প্রতিনিধিঃ চাঁচের বেড়ার ওপর টিনের ছাপরায় পরিবার পরিজন নিয়ে বাস করছেন সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানীপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দীন বিশ্বাস (৬৬)।
ঝড়-বৃষ্টিতে অনেক কষ্ট হয় শীতের দিনে ঠান্ডা বাতাস ঢোকে ঘরে। তিন মেয়ে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে কোন রকমে কুঁড়েঘরে বসবাস করছেন তিনি।

মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দীন বিশ্বাসের স্ত্রী বলেন, স্বামী, তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে কুঁড়ে ঘরে খুব কষ্টে বসবাস করছি। তাছাড়া ছেলের লেখাপড়ার খরচ ও সংসার চালাতে হিমশিম খাচ্ছি। ভাতার টাকা দিয়ে কোন রকমে দিন পার করছি।

এলাকাবাসী জানান, বীরমুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দীন বিশ্বাস (গেজেট নম্বর ১৮১০) অসুস্থ হয়ে পড়ে থাকার কারণে সে কিছুই করতে পারে না। ছোট একটি কুঁড়ে ঘরে কোন রকম দিনতিপাত করে। তারা বলছেন, সরকার থেকে যদি তাকে একটি পাকা ঘর দেওয়া হয় তাহলে সে নিরাপদে বসবাস করতে পারতো।

বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দীন জানান, আমি একজন অসচ্ছল মুক্তিযোদ্ধা । আমি আমার ভাতার টাকা দিয়ে ছেলের পড়ালেখা আতœীয় স্বজন ও সংসার চালিয়ে যাচ্ছি এছাড়া আমার কোন জায়গা জমি নেই। ছোট একটা কুঁড়ে ঘরে সবাই এক সাথে বসবাস করছি।

স্থানীয় ইউপি সদস্য সেকেন্দার আলী মোড়ল জানান, সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে থেকে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের তালিকা করে পাকা ঘর প্রদান করছেন। সরকারর কাছে এলাকাবাসীর দাবী, অসহায় ঐ মুক্তিযোদ্ধা সরকারের কাছ থেকে যেন একটা পাকা ঘর বরাদ্দ পান সেজন্য সরকারের উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান তারা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।