সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালার মির্জাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালার মির্জাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

তালা উপজেলার মির্জাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়।
বিজয়ীরা হলেন ৫ম শ্রেনির হুমায়ারা জান্নাত ও রাজেশ কুমার ঘোষ, ৪র্থ শ্রেণির আলী হাসান ও তন্বী ধর এবং ৩য় শ্রেণির তৃষা দাশ, আরিয়ান হাসান নীরব ও অবায়দুল্যাহ সরদার। ৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে ১১ জন প্রার্থী।
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন পরিদর্শন করেছে উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন, মৃজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, এসএমসির সভাপতি অনুপম রায়, পিটিএ সভাপতি জাকির হোসেন প্রমুখ। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসএমসি পিটিএ ও এএমএফের সদস্যবৃন্দ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে পঞ্চম শ্রেণির ছাত্রী লামিয়া খাতুন ঐশী। তত্তাবধায়ক শিক্ষক তহমিনা খাতুন। প্রধান শিক্ষক সূর্য্য পাল সহ সকল শিক্ষক সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।