সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা | চ্যানেল খুলনা

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

সাতক্ষীরা ১ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ নির্বাচন-পরবর্তী সময়ে নিজ এলাকার বিভিন্ন কর্মকর্তা ও শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের রাজাপুর,হরিহর নগর,বালিয়া। জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী,জেঠুয়া বাজার পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

সদ্য সমাপ্ত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম ও ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করায় তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমপি ইজ্জত উল্লাহ বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার এ বিজয়। একটি নিরাপদ, শান্তিময় ও স্মার্ট তালা-কলারোয়া গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই। সফরকালে তিনি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা শোনেন এবং ধারাবাহিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।এরপর তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তালা হাসপাতালে কর্তৃপক্ষ, ডাঃ এবং সকল স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কর্তৃপক্ষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি আরও বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের খোঁজখবর নেন এবং রোগীদের মাঝে ইফতার বিতরণ করেন।

বিকালে তিনি তালা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের আয়োজনে জে এন এ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আপ্তাব উদ্দিন , উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল্লাহ,সেক্রেটারি সহ অধ্যাপক ইদ্রিস আলী অন্যান্য নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।