সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
‎তালায় সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত! | চ্যানেল খুলনা

‎তালায় সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত!

সাতক্ষীরার তালায় দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা, মব সন্ত্রাস সৃষ্টি, মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধরার (৪ মার্চ) তালা উপজেলা প্রশাসন কার্য়ালয়ের প্রধান ফটকে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সকল ইউনিটের সম্মিলিত অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হেসেন জোয়ারদার, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ফয়সাল, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক শেখ মখফুর রহমান জান্টু, আব্দুল মতিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সানজিদুল হক ইমন, নাজমুল হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির সহ পাটকেলঘাটার দু’জন সাংবাদিকের উপর মব সৃষ্টি করে সন্ত্রাসী হামলা, নির্যাতন ও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান। সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির “যুবলীগ, যুবদল ও যুব জামাত মিলে বালুমহল লুট ” শীর্ষক সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসী হামলা শিকার হন। তাছাড়া পাটকেলঘাটা জোড়া টাওয়ার রোডে ১/১ খতিয়ানের সরকারি সম্পত্তি ১৮ লক্ষ টাকায় হস্তান্তরের তথ্য আনতে গেলে সাংবাদিককে মব সৃষ্টি করে পিটিয়ে জখম করে অর্থের বিনিময়ে পাটকেলঘাটা থানা পুলিশকে ম্যানেজ করে চাঁদাবাজি মামলায় ঢুকিয়ে দেয়।

এ ঘটনায় তালা উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ‎ ‎মানববন্ধন শেষে সকল ইউনিটের সাংবাদিক নেতারা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সাথে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জানান এবং মব সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওয়তায় আনার দাবি জানানো হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

শত প্রতিকূলতা পেরিয়ে বিভাগীয় অদম্য নারী পুরষ্কারে ভূষিত চিতলমারীর রুনা গাজী

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।