সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় বাল্যবিবাহের দায়ে মেয়ের বাবাকে কারাদন্ড | চ্যানেল খুলনা

তালায় বাল্যবিবাহের দায়ে মেয়ের বাবাকে কারাদন্ড

সাতক্ষীরার তালায় ৯ম শ্রেণির ছাত্রীকে বিবাহ দেয়ার দায়ে বাবা অরুপ কাশ্যপীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। অরুপ কাশ্যপী তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের তপন কাশ্যপীর ছেলে।  মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন উক্ত রায় ঘোষণা করেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, সোমবার রাতে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া কন্যার সাথে বিয়ে হয় একই গ্রামের সমীর ঘোষের পুত্র দীপ্ত ঘোষের সাথে। এমন অভিযোগের প্রেক্ষিতে কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শম্পা ভট্টাচার্য এবং আবৃত্তি শিক্ষক আনিছা খাতুনসহ থানা পুলিশের একটি টিম সেখানে হাজির হন। ঐ রাতেই ছেলে-মেয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে মঙ্গলবার ঐ মেয়ের বাবা অরুপ কাশ্যপীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উক্ত বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারী এবং মুচেলকা গ্রহণ করা হয়। এছাড়া ঐ ছেলে এবং তার বাবাকে হাজির হবার জন্য নোটিশ পাঠানো হবে বলে জানানো হয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন বিষয়টি নিশ্চিত করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।