সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তানজিদ তামিম ক্লিন স্ট্রাইকার : কেলি | চ্যানেল খুলনা

তানজিদ তামিম ক্লিন স্ট্রাইকার : কেলি

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ওয়ানডের সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে দুইশর মধ্যে অলআউট করে তারা। তারপর ব্যাট হাতে তানজিদ হাসান তামিম ৭৬ রান করেন। ৫০ রানে রিটায়ার্ড হার্ট হন নাজমুল হোসেন শান্ত। ৮৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করা ওপেনার নিক কেলি সংবাদ সম্মেলনে এসে তানজিদকে প্রশংসায় ভাসালেন। তানজিদের ব্যাটিংয়ে মুগ্ধ কেলি বললেন, ‘হ্যাঁ প্রথমবার তাকে সামনাসামনি ব্যাট করতে দেখলাম। আগে টিভিতে দেখা হয়েছে। দারুণ খেলেছে সে। দারুণ প্লেয়ার। ক্লিন স্ট্রাইকার। বোলারদের চ্যালেঞ্জে ফেলে দেয় শুরুতেই। উইকেট কিছুটা পরিবর্তন হয়েছে মনে হয়। তবে সে ভালোভাবে মানিয়ে নিয়েছে। আজকে বাংলাদেশ দারুণ বলও করেছে। শুরুতেই আমাদের চাপে ফেলে দিয়েছে।’

প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ২৬ রানে জিতেছিল। দুই ম্যাচের কোথায় তফাত এমন প্রশ্নে এই ওপেনারের জবাব, ‘মনে হয় উইকেট। আজকে উইকেটে শুরুতে ঘাস বেশি ছিল। কিছুটা বেশি সময় লেগেছে উইকেট বুঝতে। সাথে জরুরি সময়ে আমরা উইকেট হারিয়েছি। তারা অনেক ভালো বল করেছে। উইকেটের সাহায্যটা কাজে লাগিয়েছে। আমরা জুটি গড়তে গেলেই উইকেট হারিয়েছি। এখানেই পার্থক্যটা ছিল।’ ১৯৮ রান করেও কি জেতার চিন্তা এসেছিল, কেলি বললেন, ‘সবসময়ই ভাবতে হবে রান ডিফেন্ড করা যাবে। নিজেদের মাঝে বিশ্বাস রাখতে হবে। খেলা শেষ হয়ে গেছে ভাবা যাবে না, শেষ হওয়ার আগেই। সংগ্রাম করে গিয়েছি আমরা ২০০ রান নিয়েই। মনে হয় ২৪০-২৫০ রান করতে হত প্রথম ম্যাচের মতো। তবে বাংলাদেশের ব্যাটাররা অনেক ভালো করেছে। শুরু থেকেই চাপে রেখেছে আমাদেরকে। ভালোভাবেই রানটা তাড়া করেছে।’সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। সেই ম্যাচ নিয়ে কেলি বলেছেন, ‘এখানে দুই উইকেটে পার্থক্য ছিল। যারা আগে এসব উইকেটে খেলেছে তারা জানবে ভালো। আজকের ম্যাচ থেকেও অনেক শেখার আছে। এরপর বিশ্রাম নিয়ে সতেজ হয়ে পরের ম্যাচে মাঠে নামতে হবে।’ আগামী ২৩ এপ্রিল সিরিজের নির্ধারণী ম্যাচ। খেলা হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

আইপিএলে প্রেমিকাদের নিয়ে কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত: সাকিব

হকিতে ইতিহাস, প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা

আর্সেনালকে হটিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা ফুটবলার

অলিখিত ফাইনালে কেমন হবে একাদশ, খেলবেন কি মুস্তাফিজ?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।