সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা | চ্যানেল খুলনা

ঢাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

দেশে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরুর কথা ছিল। তবে সেটি পিছিয়ে ১ অক্টোবর থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) ঢাবির ডিনস কমিটির এক জরুরি সভায় পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ১ অক্টোবর হবে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। ২ অক্টোবর হবে কলা অনুষদের ভর্তি পরীক্ষা।

চারুকলা অনুষদের লিখিত (অঙ্কন) পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর, এরপর ২১ অক্টোবর বাণিজ্য অনুষদের আর সবশেষ ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া অনুষ্ঠিত সভায় সাত কলেজ, অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।