সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঢাকার ধুলাবালি কমাতে কেনা হচ্ছে সুইপিং মেশিন : তাজুল ইসলাম | চ্যানেল খুলনা

ঢাকার ধুলাবালি কমাতে কেনা হচ্ছে সুইপিং মেশিন : তাজুল ইসলাম

চ্যানেল খুলনা ডেস্কঃস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঢাকার বায়ুদূষণ ও ধুলাবালি কমাতে ২০টি সুইপিং মেশিন কেনা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় এই সুপারিশ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ, পানি, গ্যাস লাইনসহ নানা রকম সেবামূলক কাজ যেগুলো আগে করা হয়েছে সেগুলো ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী করা হয়নি। নতুন করে ঢাকা শহরে জনসংখ্যা বেড়েছে। সে অনুযায়ী সংস্থাগুলো সেবা দিতে খোঁড়াখুঁড়ির কাজ করছে। তারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করেছে। সেবা সংস্থাগুলোর মধ্যে কীভাবে সমন্বয় করা যায়, সেটা নিয়ে মাস্টারপ্ল্যান করা হচ্ছে।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফয়েজ, ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ খান প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।