সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকার আরেক হাসপাতালের চিকিৎসকরা কোয়ারেন্টাইনে | চ্যানেল খুলনা

ঢাকার আরেক হাসপাতালের চিকিৎসকরা কোয়ারেন্টাইনে

চ্যানেল খুলনা ডেস্কঃ রাজধানীর আরও একটি হাসপাতালের চিকিৎসকেরা সেলফ কোয়ারেন্টিনে গেলেন। হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর মৃত্যুর পর পরীক্ষা করে তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত হয়। ওই রোগী ২২ মার্চ মারা যান।
হাসপাতালের পরিচালক বলেন, ওই রোগী গত মাসের ২৬ ফেব্রুয়ারি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের একটি কেবিনে ভর্তি ছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ২২ মার্চ তিনি মারা যান।
সোমবার (২৩ মার্চ) রাতে মৃত ওই ব্যক্তির পাঠানো নমুনার ফল হাতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার থেকেই ওই রোগীর চিকিৎসায় যাঁরা ছিলেন, তাঁরা কোয়ারেন্টিনে গেছেন। ওই পরিচালক দুঃখ করে বলেন, হাসপাতালটিকে আর টেকাতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

এর আগে ডেল্টা হসপিটালে টোলারবাগের এক রোগী নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ওই হাসপাতালের চিকিৎসকদের একটি বড় অংশও কোয়ারেন্টাইনে আছেন।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।