সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ৬.৪৩ একর খাস জমি চিহিৃত করেছে ভূমি অফিস | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ৬.৪৩ একর খাস জমি চিহিৃত করেছে ভূমি অফিস

খুলনায় খাস জমি চিহিৃতকরণের নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রবিবার (২৮ ফেব্রুয়ারি) ডুমুরিয়া উপজেলা ভূমি অফিস চক আহসানখালি ও বিল পাবলা মৌজায় দুটি খাস জমি চিহিৃত করে সাইনবোর্ড বসিয়ে দেয়। ভূমি অফিসের এক সার্ভেয়ার, থুকরা তহশীল অফিসের এক সহকারী সেখানে উপস্থিত ছিলেন।
দুটি জমির একটি হচ্ছে বিল পাবলা মৌজায়। বিলান শ্রেণীর এই জমির পরিমাণ ১ দশমিক ৭৭ একর। ১নং খাস খতিয়ানভূক্ত জমিটির দাগ নং ৪০১৬১। জমিটি তানিসা আবাসিক প্রকল্প’র মধ্যে অবস্থিত। এসব খাসজমি একাধীক ব্যক্তির কাছে বিক্রি হয়েছে বলে জানা গেছে।
অপর জমিটি ডুমুরিয়ার চক আসানখালী মৌজায়। ৪ দশমিক ৬৬ একর পরিমাণের বিলান জমিটি সরকারের ১নং খাস খতিয়ানভূক্ত, দাগ নং ১২৫৩। জমিটি প্লট আকারে ৩৭ জন ব্যক্তির নামে বিক্রি করা হয়েছে, এমন সাইনবোর্ড বসানো আছে। নগরীর বয়রাস্থ কর্ণফুলী ট্রেডিং সেখানে নজরুল নগর নামের প্রকল্প করে জমি বিক্রি করছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।