সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খুলনার ডুমুরিয়া উপজেলার হাজীডাঙ্গা এলাকায় গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সেনা বাহিনীর শীতকালীণ প্রশিক্ষণ ২০২১- ২২ চলাকালীন সময়ে উপজেলার হাজীডাঙ্গা স্কুল মাঠে এলাকাযর গরীব ও দুঃস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয় । উক্ত পরিকল্পনা মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শেখ হাসিনা সেনানিবাসের অধীনস্থ সদর দপ্তর ৭ আর্টিলারি ব্রিগেড এর ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সার্বিক ব্যবস্থাপনায় ডুমুরিয়া সদর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ৩০০ টি কম্বল গরীব ও দুঃস্থ অসামরিক মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয় । শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ৭ আর্টিলারি ব্রিগেড এর ব্রিগেডিয়ার জেনারেল জি এম শরিফুল ইসলাম,এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি,জি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুনীর হোসেন,পিবিজিএম, পিএসসি, জি। এ সময় অন্যান্য সামরিক কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

খুলনায় জোড়া খুনের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।