সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধাদের অর্থায়নে নির্মিত কালভার্ট না ভাঙ্গার দাবি | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধাদের অর্থায়নে নির্মিত কালভার্ট না ভাঙ্গার দাবি

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের অর্থায়নে নির্মিত কালভার্ট না ভাঙ্গার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান।

এ সময় তিনি বলেন, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের নতুন জেলখানার পিছনে শতাধীক পরিবার স্থায়ীভাবে বসবাস করছেন। এদের মধ্যে ১০ জন বীর মুক্তিযোদ্ধার পরিবার রয়েছে। তাদের চলাচলের রাস্তার মধ্যে একটি খাল আছে। বর্ষাকালে এমনকি শুকনো মৌসুমেও কাদা ভেঙে পার হতে হয়। এমতঅবস্থায় মুক্তিযোদ্ধা পরিবারসহ এখানে বসবাসকারী পরিবারগুলোর কষ্টার্জিত অর্থায়নে খুলনা জেলা প্রশাসককে ২৬ জুন চিঠির মাধ্যমে অবগত করে একটি কালভার্ট নির্মাণ করি।

এছাড়া ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারকে ২৫ জুন এবং ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) চিঠির মাধ্যমে অবগত করে খালের উপর দিয়ে একটি কালভার্ট নির্মাণ করে চলাচল করে আসছি। রাস্তা ও কালভার্টটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাভুক্ত। যার সিরিয়াল নং- ৫১১৭ । কালভার্ট টি ভেঙ্গে করার জন্য স্থানীয় ইউপি সদস্যরা উঠে পরে লেগেছে। কালভার্টটি যদি ভেঙ্গে ফেলা হয় তাহলে ২০০-২৫০ এর বেশী মানুষ চলাচলের পথ থেকে বঞ্চিত হবে। কোন পরিবারে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাদের ডাক্তার বা হাসপাতালে নেয়ার মত কোন যাতায়াত ব্যবস্থা নাই। এ অবস্থায় বীর মুক্তিযোদ্ধাদের অর্থায়নে নির্মিত কালভার্ট না ভাঙ্গার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় বেকার যুবকদের কর্মসংস্থানে চাকরি মেলা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত

খুলনা মহানগরের ২৩নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশে প্রথমবারের মত ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ODR) সেন্টার চালু

দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।