সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে পুশকৃত ৫০ কেজি মাছ বিনষ্ট | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে পুশকৃত ৫০ কেজি মাছ বিনষ্ট

ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ কেজি মাছ বিনষ্ট করা হয়েছে। বুধবার বিকেলে
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসের একটি দল  ডুমুরিয়া সদরের তমা ফিস নামে একটি চিংড়ী মাছের ডিপোতে অভিযান চালায়। এ সময় চিংড়ীতে অপদ্রব্য (জেলি) পুশকৃত অবস্থায় ৩ ট্রেতে প্রায় ৫০ কেজি মাছ জব্দ করা হয়। এবং ডিপোতে মালিককে না পেয়ে আরো ১৯ ট্রে ভালো মাছ জব্দ করে উপজেলা চত্বরে এনে ভ্রাম্যমান আদালতের নির্দেশ মোতাবেক উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবু বকর সিদ্দিকর নেতৃত্বে ওই ভালো মাছ  উন্মুক্ত ডাকের মাধ্যমে ২ লাখ ৬৮ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। এবং পুশকৃত প্রায় ৫০ কেজি মাছ বিনষ্ট করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে দুই ও হামে একজনের মৃত্যু

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।