সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত

শুক্রবার (৮ই জুলাই) দুপুর ১ টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের আংগরদাহ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফাঁয়ার সার্ভিস সূত্রে জানাগেছে,খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো গ-১৩-৮৭১০ নম্বরের একটি প্রাইভেটকার চুকনগর অভিমুখে যাচ্ছিলেন।
পথিমধ্যে ঘটনা স্থলে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো -গ -৩৩-৮৬১৫ নম্বর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর টিকে সজোরে ধাক্কা দেয়। দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুচড়ে একটির ভিতরে অপরটি ঢুকে যায়।
এসময় দুই প্রাইভেটকারের থাকা চালক ও যাত্রী আটকা পড়ে ও প্রচাণ্ড আঘাত পেয়ে গুরতর আহত হন। আহতরা হলেন বাগেরহাটের মোংলার কুমারখালি এলাকার বুল কালাম চৌধুরী (৬০), সালাউদ্দিন (১৫),শেখ আব্দুস সালাম (২৫), খুলনার কয়রা এলাকার আব্দুস সালাম (৩৫) ও মনিরা বেগম (২৫)। খবর পেয়ে ডুমুরিয়া ফাঁয়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

ডুমুরিয়া ফাঁয়ারসার্ভিস স্ট্রেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।