সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ার সড়ক দুর্ঘটনায় আহত উজ্জ্বলের মৃত্যু | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার সড়ক দুর্ঘটনায় আহত উজ্জ্বলের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত মাছ ব্যবসায়ি উজ্জ্বল বিশ্বাস (৩৩) চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে খুলনার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া মালোপাড়া বাবুরাম বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে,গত ১৬ মে মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিজ ব্যবাহৃত মোটরসাইকেল যোগে কেশবপুর আড়তে মাছ বিক্রি করতে যাচ্ছিল।
ফিডার সড়ক ভেরচী হয়ে কেশশবপুর যাওয়ার সময় পথিমধ্যে সুজাপুর নামক স্থালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে সাজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি ছিটকে দুমড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে প্রচন্ড আঘাত পেয়ে মাথা ও মুখমন্ডল ভেঙ্গে চুরে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত উজ্জ্বলকে উদ্ধার করে। এরপর মুমূর্ষু অবস্থায় তার পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়। এসময় তার সাথে থাকা শিবপদ বিশ্বাস (৩৫) আরোহী অল্পের জন্য রক্ষা পান।
তার অকাল মৃত্যুতে পিতা, মাতা, স্ত্রীসহ স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।