সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ার মাছ ব্যবসায়ীকে হত্যায় মিন্টুর মৃত্যুদণ্ড | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার মাছ ব্যবসায়ীকে হত্যায় মিন্টুর মৃত্যুদণ্ড

খুলনার ডুমুরিয়ায় মাছ ব্যবসায়ী মাহবুবুর রহমান মাহবুবকে হত্যার দায়ে আসামি মিন্টু রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে আরেক ধারায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। আসামি মিন্টু পলাতক। তার বাড়ি ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামে।
আদালতের বেঞ্চ সহকারী এস এম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তসনীম জোহরা এ রায় দেন।
২০১৩ সালের ২২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডুমুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম মিন্টুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্র থেকে অব্যাহতি দেয়া হয়েছে আটক অন্য দুইজনকে। ২৫ জনের সাক্ষ্য নেয়ার পর এই রায় দেয় আদালত।

উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলার চক আহসানখালীতে নিহত মাহবুব একজন ঘের ব্যবসায়ী ছিলেন। তার ঘেরে মিন্টু কাজ করতেন। ঘেরে থাকা অবস্থায় প্রায়ই তিনি কর্মচারীদের সাথে নিয়ে মাদক সেবন করতেন। ২০১২ সালের ১ ডিসেম্বর রাত ১২টার দিকে মাদক কেনার টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে মাহবুব মিন্টুকে চড় মারেন।
এরই প্রতিশোধ নিতে রাত ১টার দিকে ঘেরের ভেতরে রাখা বঁটি দিয়ে মাহবুবকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় মিন্টু। পরদিন মাহবুবের স্ত্রী গিয়ে মরদেহ দেখতে পায়। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে তিনিই ডুমুরিয়া থানায় মামলা করেন।

মামলার তদন্তে নেমে ঘেরের কর্মচারী আলমগীর কবির খোকন ও জাহাঙ্গীর কবিরকে আটক করে পুলিশ। পরে তাদের মাধ্যমে মিন্টুকে ঝিকরগাছা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন।

পরে জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে চলে যান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।