সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ১৮জনকে গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ডুমুরিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ১৮জনকে গ্রেপ্তার

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর,জিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত এবং নিয়মিত মামলার আসামীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি রোববার গ্রেফতার কৃতদের আদালতে প্রেরন করা হযেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআর, জিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১৬ জন এবং নিয়মিত মামলায় ২ জন আসামীকে গ্রেপ্তার করেন ।
থানার এস,আই হাফিজুর রহমান,এসআই কাজলসহ পুলিশ সদস‍্যরা রাতভোর অভিযান পরিচালনা করে জিআর মামলার আসামি ধামালিয়া গ্রামের রত্না বেগম,জিলেরডাঙ্গা গ্রামের হুমায়ারা বেগম,চন্ডিপুর গ্রামের রেজাউল ইসলাম,খড়িয়া গ্রামের ইব্রাহীম গাইন,রুদাঘরা গ্রামের এস,এম দ্বীন মোহাম্মদ,শরাফপুর গ্রামের আবদুর রাজ্জাক গাজী,জিআর মামলার আসামি বরুনা পূর্বপাড়া এলাকার মেহেদী হাসান সাগর,শাহাপুর গ্রামের শামীম গাজী,চাকুন্দিয়া গ্রামের আবুল কালাম শেখ,টোলনা গ্রামের সুন্দরী বেগম,চাকুন্দিয়া গ্রামের ইমরান হোসেন গাজী,টোলনা গ্রামের আবদুর রউফ বিশ্বাস,বরুনা গ্রামের জাহাতাপ বিশ্বাস,টোলনা গ্রামের মিনা বেগম ও আফজাল বিশ্বাস,শরাফপুর গ্রামের আবদুর রাজ্জাক এছাড়া থানার নিয়মিত মামলার আসামি রাতুল ফকির ও মিতুল ফকিরকে গ্রেপ্তার করা হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।