সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়া উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা | চ্যানেল খুলনা

ডুমুরিয়া উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কর্তৃক নির্ধারিত উদ্দেশ্য, মূলনীতি ও পদ্ধতিতে পরিচালিত শিশু, কিশোর ও যুবকদের জন্য স্কাউটিং একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন। জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবার জন্য স্কাউটিং। স্কাউটিং বিশ্বব্যাপী একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, শিক্ষামূলক শিশু-কিশোর যুব আন্দোলন। শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে শিক্ষার পাশাপাশি সহ-পাঠক্রমিক কার্যাবলী হিসেবে অবসরকে আনন্দময় হিসেবে কাজে লাগিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এ আন্দোলনের মূল লক্ষ্য।

সমাজের মানুষের সেবার মাধ্যমে নিজেদের দক্ষতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এ দেশের শিশু-কিশোর ও যুবদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার মহান দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস। অ্যাকটিভ সিটিজেন তৈরিতে বিশ্ব স্কাউট সংস্থার মতো বাংলাদেশ স্কাউটসও কাজ করে যাচ্ছে। প্রতিদিন কারো না কারো উপকার করার থিমকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস এর প্রতিটি সদস্য নিয়মিত কাজ করছে।

বাংলাদেশ স্কাউটস, ডুমুরিয়া উপজেলার আয়োজনে বৃহস্পতিবার ২২মে সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা এন জিসি এন্ড এন সি কে মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে ২২/২৩ মে ২দিন ব্যাপী মাহাতাবু জলসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রধান অতিথি: ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার, মুহাম্মদ আল আমিন, বিশেষ অতিথি:ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন,অতিথি: ডুমুরিয়া এনজিসি এ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হুসাইন, উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল, ডুমুরিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকা কনিকা আফছার, গাজী আব্দুস সালাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ রিয়াজুল ইসলাম, সামিউল হক, আব্দুল্লাহ আল‌ কবির।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খালিশপুর ‘লাল হাসপাতাল’ পরিদর্শনে কেসিসি প্রশাসক, সেবার মান বাড়ানোর আশ্বাস

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।