সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ার চিংড়ি ঘেরে বিষ, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার চিংড়ি ঘেরে বিষ, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

পূর্ব শত্রæতার জের ধরে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ডুঙ্গা’র বিলে মকবুল শেখে’র ৩ বিঘা’র মাছের ঘেরে বিষ প্রয়োগ করায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ মৎস্যচাষি ও এলকাবাসী সুত্রে জানা গেছে, বেশ-কয়েক বছর ধরে মকবুল শেখ তার নিজের ও অন্যের জমি হারি(ভাড়া) নিয়ে মাছ ও সবজি চাষ করছেন। কিন্তু গত কয়েক বছর ধরে তার ঘেরে কে-বা-কারা রাতের আধারে বিষ প্রয়োগ করে মাছের ব্যাপক ক্ষতি করে চলেছে। চলতি মৌসুমে গত বৃহস্পতিবার গভীর রাতে আবারও তার ঘেরে বিষ প্রয়োগ করায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া পঁচা মাছের গন্ধে এলাকার পরিবেশ দুষিত হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে ঘের মালিক মকবুল শেখ বলেন, শুক্রবার ভোরে ঘেরে যায়ে দেখি, বড়-বড় সাদা মাছ ও চিংড়ি মাছগুলো ফুলে বালিশির মতো ভাঁসে ওঠেছে। আমার ৩ বিঘার ঘেরে ৪০ হাজার গলদা রেনু, ১০ মন সাদা মাছ দেওয়া ছিলো। আমার সব শেষ করে দেছে। তিনি আরও বলেন, বেশ-কয়েক বছর ধরে প্রত্যেকবার আমার ঘেরে বিষ দেওয়া বা মাছ চুরি করে নিয়ে যাচ্ছে। আমি প্রত্যেকবার থানায় অভিযোগ করি, সাংবাদিক-কে জানাই, কিন্তু কোনো প্রতিকারই হচ্ছে না।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় রাজনৈতিক নেতা, সাংবাদিক, মাদক বিক্রেতাসহ ৪৭৫ জনের তালিকা, ঈদের পর যৌথ অভিযান

খালিশপুরে প্রাথমিক বিদ্যালয়ের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়িত করবো ইনশাল্লাহ : আলি আসগার লবি

খালিশপুর ১০ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ১৫৮ জনে নারী পেল ফ্যামিলি কার্ড

ওজোপাডিকোর বোর্ড মেম্বার থেকে সাংবাদিক টুটুলকে অব্যাহতির নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।