সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু। | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু।

ডুমুরিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টায় এ মেলার উদ্বোধন করেনডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

জাতীয় ফল মেলায় এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে।

এ ফল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারছেন। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক ফলের চাহিদা ২০০ গ্রামের বিপরীতে মাত্র ৫৫-৬০ গ্রাম খেতে পারছে। এটিকে ২০০ গ্রামে উন্নীত করতে কাজ করছে সরকার।

এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা,‌ ডুমুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম,শেখ মাহতাব হোসেন, আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন,‌উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, করুণা মন্ডল, প্রকাশ রায়, মোঃ রবিউল ইসলাম, প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খালিশপুর ‘লাল হাসপাতাল’ পরিদর্শনে কেসিসি প্রশাসক, সেবার মান বাড়ানোর আশ্বাস

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।