সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় বিশ্ব পানি দিবস ‌পালিত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় বিশ্ব পানি দিবস ‌পালিত

সোমবার সকাল সাড়ে ১০টার সময় ডুমুরিয়া উপজেলায় ‘বিশ্ব পানি দিবস ২০২২’ পালিত হয়।
পানিসম্পদের সর্বাধিক গুরুত্বের স্বীকৃতি হিসেবে ১৯৯৩ সাল থেকে প্রতিবছর দিবসটি সারা বিশ্বে বিভিন্ন আনুষ্ঠানিকতায় পালিত হয়।
এ বছরের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য ‘ভূগর্ভস্থ পানি : অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’। জলবায়ু পরিবর্তনের মধ্যে পৃথিবীর উষ্ণতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এ সময় ভূগর্ভস্থ  পানির গুরুত্ব ও প্রভাব অপরিসীম।
জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতিবছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সালে ব্রাজিলের রিওতে এই প্রস্তাব গ্রহণ করা হয়। সেখানে পানিসম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয়। ১৯৯৩ সাল থেকে তা প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে। এর পর থেকে এ দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদের‌ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ‌খুলনা পানি উন্নয়ন বোর্ডের এস, ডি, মোঃ মিজানুর রহমান,ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, ডুমুরিয়া উপজেলা আইসিটি অফিসার শাহাদাত হোসেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, ওসি তদন্ত মাসুদ, উপ-সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান, হাসেম আলী ও সুজন কুমার হালদার, প্রমুখ।
আলোচনার পূর্বে একটি র্্যলী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।