সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ফসলের বন্ধু পোকা সংরক্ষণ এবং পোকা দমনে সবুজ প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ-২০২২ এর শুভ উদ্বোধন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ফসলের বন্ধু পোকা সংরক্ষণ এবং পোকা দমনে সবুজ প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ-২০২২ এর শুভ উদ্বোধন

শনিবার সকাল সাড়ে নয়টার সময় ডুমুরিয়া উপজেলা অফিসার ক্লাবে ফসলের বন্ধু পোকা সংরক্ষণ এবং পোকা দমনে সবুজ প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, প্রধান অতিথি : হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), খুলনা মো: শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আবু সাঈদ মোঃ মনজুর আলম, খুলনা উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুনুর রশীদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সিফাত আল মারুফ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা প্রশাসনিক অফিসার আব্দুল হাই সিদ্দিকী,কিটনাশক ব্যাবসায়ী মোঃ মনিরুজ্জামান সরদার, কৃষক ‌আবু হানিফ মোড়ল, রফিকুল ইসলাম,চুই নবদ্বীপ মল্লিক, কচু নিউটন, মোল্লা সোহেল রানা, প্রমুখ।

ফসলের অনিষ্টকারী শত্রু পোকা যেমন রয়েছে, তেমনি রয়েছে বন্ধু পোকাও। কিন্তু অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত উপায়ে ক্ষেতে মাত্রাতিরিক্ত কীটনাশকের কারণে এসব বন্ধু পোকার বিনাশ ঘটতে চলেছে। ফসলের বন্ধু হিসেবে চিহ্নিত সেসব পোকা রক্ষার লক্ষ্য নিয়েই বাংলদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় সারাদেশের কৃষকদের আলোক ফাঁদ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।