সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ইউপি চেয়ারম্যান রবি ইউনিয়ন পরিষদে কাজ শেষ করে মোটরসাইকেলে করে রাতে খুলনায় বাড়িতে ফিরছিলেন। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় পৌঁছালে ২ থেকে ৩ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা রেঞ্জে সাত দিনে গ্রেপ্তার ১ হাজার ৪৩৪ জন

শিববাড়ি মোড়ে বিএনপির ব্যানারে আগুন দিয়ে পালাল দুই যুবক

খুলনায় মহান বিজয় দিবস উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ

খুলনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন যুবক আটক

খুলনা জেলা জজ আদালতের নিচতলায় ককটেল নিক্ষেপ, বিস্ফোরিত হয়নি

খুলনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস বন্ধ, কাউন্টার থেকে মুছল ‘টুঙ্গিপাড়া’ নাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।