সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা বিতরণ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা বিতরণ

ডুমুরিয়ার শাহপুর ইনস্টিটিউট অব লাইফস্টক সাইন্স এন্ড টেকনোলজি জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোগে, উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরন কর্মশালা ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে বুধবার (১৯ মার্চ) সকাল ৯টায় মত বিনিময় করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে আওতায় নারী উদ্যোক্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, নারীরা ঘরে বসে না থেকে নিজ নিজ উদ্যোগে সাবলম্বী হবে। নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা।

এ সময় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা আশা ডুমুরিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে আওতায় ২০২৪-২৫ অর্থবছরের ৪ মাসব্যাপী ২টি ক্যাটাগরিতে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা হিসেবে চেক বিতরণ করা হয়। এ সময় দুই ক্যাটাগরিতে বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

দিঘলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।