সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার” এই প্রতিবাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ডুমুরিয়া, আয়োজনে,ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ‌ সহযোগীতায়‌, ডুমুরিয়া মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারের ‌সন্চালনায় শনিবার সকাল ১১টার সময় ডুমুরিয়া উপজেলা অফির্সাস ক্লাবে রালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, দি হাঙ্গার প্রজেক্ট ডুমুরিয়া প্রজেক্ট অফিসার মেহেদী হাসান,ছাত্রী মুন্দিরা ফোজদার, উপস্থিত ছিলেন‌ সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্যাহ,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন , সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম,সুজিত মল্লিক, দি হাঙ্গার প্রজেক্ট ডুমুরিয়া উপজেলা মাসুদ পারভেজ,সামিউল আলম, ছাত্রী তানিয়া সুলতানা, প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান দেশের প্রধানমন্ত্রী নারী বান্ধব তাই তিনি নারীদের জন্য কাজ করে যাচ্ছেন। দক্ষ করে গড়ে তোলার জন্য অনেক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এক সময় কন্যা শিশুদের অভিশাপ মনে করা হতো কিন্তু এখন আর তা মনে করা হয় না। তারা এখন নিজের, নিজের পরিবার ও দেশের কল্যানে অনেক অবদান রাখছে। নারীরা এখন অনেক পরিশ্রমী তার জন্যই তাদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে অনেক উদ্যোগ নিয়েছে সরকার। আলোচনা সভা শেষে ১৪ স্কুলের জাতীয় কন্যা শিশুদের পুরস্কার বিতরন করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।