সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় খালের দখলমুক্তসহ ৩ স্থাপনা উচ্ছেদ  | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় খালের দখলমুক্তসহ ৩ স্থাপনা উচ্ছেদ 

খুলনার ডুমুরিয়ায় একটি খালের অবৈধ দখল মুক্তসহ তিনটি স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। মঙ্গলবার দিনব্যাপী সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার চকমথুরাবাদ মৌজায় অবৈধভাবে কাদেরের খাল ভরাট করে মোহাম্মদিং হাউজিং নামক প্লটিং করা হচ্ছিলো। যে খাল দিয়ে গুটুদিয়া ইউনিয়ন তথা চকমথুরাবাদ ও বিলপাবলা মৌজার পানি ময়ুর নদী হয়ে সাগরে নিষ্কাশিত হয়।

খবর পেয়ে ডুমুরিয়া সহকারি কমিশনার (ভুমি) মোঃ আসাদুর রহমান মঙ্গলবার সকালে ঘটনাস্থয়ে যেয়ে স্কেভেটর দিয়ে সরকারি ওই খালটি সচল করে অবৈধ দখল মুক্ত করেন।

পরে তিনি ডুমুরিয়া বাজারে সরকারি সম্পত্তির উপর অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা মোঃ আতাউর, মোঃ জিল্লুর রহমান ও মোঃ হাবিবুর রহমানের ৩টি স্থাপনা উচ্ছেদ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় ভৈরব নদ থেকে উদ্ধার লাশ চরমপন্থী সদস্য ‘ঘাউড়া রাজীবের’

কপোতাক্ষ নদীতে পড়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

এক বছরে খুলনার নদী-খাল থেকে উদ্ধার ৪৮ লাশ, ১৪টি হত্যা মামলা

জোড়াগেটের ৬ নম্বর ঘাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের হাতে মুক্তিপণের দাবিতে অপহৃত ৩ পর্যটক উদ্ধার, আটক ৬

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।