সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগী ও উপকরণ বিতরণ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগী ও উপকরণ বিতরণ

ডুমুরিয়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস-মুরগী ও উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ডুমুরিয়া উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস বিতরণ করা হয়। এর আগে ২৭০ টি পরিবারের মাঝে মুরগী, ১৩৭ টি পরিবারের মাঝে ভেড়া, ৪২ টি পরিবারের মাঝে ১ টি করে বকনা বাছুর ও ৪২ টি পরিবারের মাঝে একটি করে ষাঢ় বাছুর বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্প সুফলভোগীদের মাঝে হাস/মুরগী ও উপকরণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া প্রেসক্লাবের সম্পাদক শেখ মাহতাব হোসেন, মোঃ আশরাফুল আলম, আমজাদ হোসেন প্রমূখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

২৪ ঘণ্টায় খুলনায় আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০

রঙিন সাজে সেজেছে কুয়েট, বৈশাখ উদ্যাপনে বর্ণাঢ্য কর্মসূচি

শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগিয়ে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুনাম অর্জন করতে হবে: হুইপ বকুল

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আজিজা খানম এলিজা

খুলনায় গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্য’র বিক্ষোভ মিছিল সমাবেশ

খুমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।