সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় ঔষধ ফার্মেসীতে বিদ্যুতের শর্ট সার্কিটে ১০ লক্ষ টাকার ঔষধ পুড়ে ছাই | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ঔষধ ফার্মেসীতে বিদ্যুতের শর্ট সার্কিটে ১০ লক্ষ টাকার ঔষধ পুড়ে ছাই

ডুমুরিয়ার মাদারতলা বাজারে কাব্য মেডিকেল হল নামে কৃষ্ণ দাশ মল্লিকের ঔষধ ফার্মেসীতে আগুন লেগেছে। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ঔষধ পুড়ে ছাই হয়ে গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ৮ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। দোকান বন্ধ থাকার কারণে প্রাথমিক পর্যায়ে আগুন লাগার বিষয়টি বুঝতে না পারায় দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যায়। অল্পক্ষণের মধ্যে পুরো দোকানের আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে বাজারের লোকজন প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ততক্ষণে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং পাশের আর একটি দোকান পুড়তে শুরু করে। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে আসে।
রাত আনুমানিক ৯ টার দিকে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

খুলনায় জোড়া খুনের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।