সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

খুলনার ডুমুরিয়ায় (বুধবার) অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ সময় দুধ বাজার থেকে শুরু করে মহিলা কলেজ সড়কের দুই পাস দিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় স্থাপিত বেশ কয়েকটি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে উচ্ছেদ অভিযান চালানো হয়। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কয়েকবার দখল করে রাখা সরকারি জায়গাগুলো ছেড়ে দিতে সংশ্নিদের নোটিশ পাঠায়। ওই নোটিশের সময়সীমা পার হলেও দখলদাররা কর্ণপাত করেনি। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলো জেলা প্রশাসকের নজরে এলে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) সরকারি সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় স্থাপনা নির্মানের জন্য ঋণ দেওয়া ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত থাকলে ও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
পানি উন্নয়ন বোর্ড খুলনার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন, সকলের সার্বিক প্রচেষ্টায় আমরা অবৈধ দখলদার উচ্ছেদ করতে সক্ষম হয়েছি এবং আমরা সিমানা পিলার দিয়ে আমাদের জমি নির্ধারণ করে রাখবো।
খুলনার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেভিনিউ ডেপুটি কালেক্টর) নয়ন কুমার রাজবংশী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ নদী ও খাল ভরাটের জমি অবৈধ ভাবে দখল হওয়া সব জমি উদ্ধার করতে হবে। তারই লক্ষে জেলা প্রশাসন খুলনা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর ধারাবাহিক অভিযান ডুমুরিয়ায় চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

খুলনায় জোড়া খুনের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।