সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডলারের লোভ দেখিয়ে প্রতারণা, ২ ভাই আটক | চ্যানেল খুলনা

ডলারের লোভ দেখিয়ে প্রতারণা, ২ ভাই আটক

নেত্রকোনার বিভিন্ন গ্রামে অনলাইনে ডলার বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ভাইকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ‘ট্রেজার এনএফটি (NFT)’ নামে একটি অনলাইনভিত্তিক স্কিম চালু করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছে। তাদের প্রতারণার জাল কতদূর বিস্তৃত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আটকরা হলেন উপজেলার চান্দুপুর গ্রামের আব্দুল জাহেদ মিয়ার দুই ছেলে আরিফুল হক (৪৩) ও শরিফুল হক (৩২)। তাদের বিরুদ্ধে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বড় পরিসরে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

অভিযানে তাদের মোবাইলসহ প্রতারণার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়। তবে প্রধান অভিযুক্ত মঞ্জুরুল হকের ছেলে মাসুদুল হাসান সৈকত (৩০) এখনো পলাতক।

এ ঘটনায় কেন্দুয়া থানায় ভবানীপুর গ্রামের মো. নাহিদুল ইসলাম নামে এক যুবক একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, ট্রেজার NFT প্ল্যাটফর্মে প্রতিদিন ১ দশমিক ৮ শতাংশ হারে লভ্যাংশ ও রেফারেন্স ইনকামের প্রলোভন দেখিয়ে তাকে মোট ৮৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগে বাধ্য করা হয়। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী কোনো লাভ বা মূলধন ফেরত না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তিনি।

এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা Binance, Bybit, Bitget, Trust Wallet, MetaMask-এর মতো আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কেন্দুয়ার আশুজিয়া ও দলপা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় তিন হাজার মানুষের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।