সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঠাকুরগাঁও সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে লাশ ফেলে গেল বিএসএফ | চ্যানেল খুলনা

ঠাকুরগাঁও সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে লাশ ফেলে গেল বিএসএফ

চ্যানেল খুলনা ডেস্কঃভারসাম্যহীন এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার পর টেনে হিচড়ে বাংলাদেশের নো ম্যান্স ল্যান্ড থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২১) ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবি দিনাজপুরের অধীন মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। তবে বিজিবিকে বিতর্কে ফেলার জন্য বিএসএফ সদস্যরা এমন কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করছেন ওই সীমান্তের দায়িত্বে থাকা বিজিবির সদস্যরা।

হরিপুর উপজেলার ৭ ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম জানান, হরিপুর উপজেলার ৪২ বিজিবি দিনাজপুরের অধীন মিনাপুর সীমান্তে নো ম্যান্স ল্যান্ড থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে একটি লাশ ভারসাম্যহীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

এ বিষয়ে বিজিবি জানায়, পড়ে থাকা ভারসাম্যহীন মরদেটি ভারতীয় নাগরিকের। তবে তার পরিচয় জানা যায়নি। মিনাপুর বিওপির বিজিবির সদস্যরা বলছেন, যুবকটি মুসলমান হওয়ায় তাকে পিটিয়ে মেরে টেনে হিচড়ে সীমান্তের কাছে ফেলে যায় বিএসএফ। যেহেতু সে ভারতীয় নাগরিক তাই এটি ভারতের অভ্যন্তরীন বিষয় বলেও জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন পরিবারের নারীরা

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, চালক-সহকারীসহ তিনজনের যাবজ্জীবন

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, জুনে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।