সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির প্রায় ৫০ লাখ টাকাসহ আটক | চ্যানেল খুলনা

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির প্রায় ৫০ লাখ টাকাসহ আটক

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ আটক করেছে। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকার নগদ অর্থ জব্দ করা হয়েছে। আটকের পর তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বেলাল হোসেনকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল হোসেন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়া এলাকায় এবং তিনি ঠাকুরগাঁওয়ের সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষক হিসেবে কর্মরত। তার দাবি, লাগেজে থাকা ৫০ লাখ টাকার বেশি অর্থ তার গার্মেন্টস ব্যবসার।

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার উৎস ও উদ্দেশ্য সন্তোষজনকভাবে ব্যাখ্যা করতে না পারায় তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট থানায় এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। একই সঙ্গে টাকা বহনের উৎস ও উদ্দেশ্য যাচাই করা হচ্ছে।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তি জানিয়েছে, তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। পুলিশ এখনও গুণে দেখেনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গণনা করা হবে।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নীলফামারী প্রেসক্লাবের সভাপতি রাব্বী ও সিয়াম, সাধারণ সম্পাদক মামুন

এবার পরীক্ষায় নকল হবে না : শিক্ষামন্ত্রী

রংপুর শহরে প্রতি কিলোমিটারে অর্ধশতাধিক ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি কর্মী গ্রেপ্তার

চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।