সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
টয়লেটে পাওয়া গেল ৮ কেজি স্বর্ণ | চ্যানেল খুলনা

টয়লেটে পাওয়া গেল ৮ কেজি স্বর্ণ

চ্যানেল খুলনা ডেস্কঃচট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৭০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে যার ওজন প্রায় আট কেজি। সকাট থেকে আগত সালাম এয়ারের যাত্রীরা নামার পর স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে বিমানবন্দরের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।এ ব্যাপারে কাস্টমস সূত্র জানায়, স্বর্ণ আসার বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে আইনপ্রয়োগকারী সংস্থা আগেই জানতে পারে। এরপর ওই ফ্লাইটের যাত্রীদের ওপর কড়া নজরদারির ব্যবস্থা করা হয়।পরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা স্বর্ণগুলো খুঁজে পান বলে জানা গেছে।

কড়াকড়ির বিষয়টি আঁচ করতে পেরে সংশ্লিষ্ট পাচারকারী স্বর্ণের বারসহ পলিথিনটি টয়লেটে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। কাস্টম আইন অনুযায়ী জব্দসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস সূত্র।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা, ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানে ধাওয়া

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষককে নাকে খত

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

‘তুমি পরোটা বানাও মা, আমি আসছি’- পরে ছেলের নিথর দেহ ফিরলো ঘরে

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।