সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না পোপ লিও | চ্যানেল খুলনা

ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না পোপ লিও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনার জবাবে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, তিনি রাজনীতিক নন, বরং শান্তির বার্তা পৌঁছে দেওয়াই তাঁর দায়িত্ব।

আলজেরিয়া সফরে যাওয়ার আগে পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও বলেন, “ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না কিংবা সুসমাচারের বার্তা জোরালোভাবে তুলে ধরতে দ্বিধা করি না। এটাই আমার দায়িত্ব, এটাই চার্চের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আমরা রাজনীতিক নই। আমরা পররাষ্ট্রনীতি নিয়ে সেই দৃষ্টিভঙ্গিতে কাজ করি না, যেভাবে ট্রাম্প বুঝতে পারেন। তবে শান্তির দূত হিসেবে আমি সুসমাচারের বার্তায় বিশ্বাস করি।”

ক্যাথলিক সংবাদমাধ্যম আওয়ার সানডে ভিজিটর-এর এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে পোপের এই মন্তব্য প্রকাশ করলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এর আগে রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প পোপ লিওকে কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি পোপকে ‘অত্যন্ত উদারপন্থী’ এবং ‘দুর্বল’ বলে অভিহিত করেন। ট্রাম্প বলেন, তিনি পোপ লিওর ভক্ত নন এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তাঁর অবস্থানকে ‘ভয়াবহ’ বলে দাবি করেন।

ট্রাম্প আরও অভিযোগ করেন, পোপ কেবল মার্কিন বংশোদ্ভূত বলেই এই পদ পেয়েছেন এবং তিনি চরম বামপন্থীদের তুষ্ট করার চেষ্টা করছেন।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা নিয়ে পোপ লিওর সাম্প্রতিক মন্তব্যের জের ধরেই ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান। ট্রাম্প বলেন, “আমি এমন একজন পোপ চাই না, যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে।”

এদিকে এই বাগ্‌যুদ্ধের মধ্যেই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে যিশুখ্রিষ্টের মতো অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে দেখানো হয়েছে। ছবিতে দেখা যায়, তিনি একজন অসুস্থ ব্যক্তির ওপর হাত রেখে তাকে সুস্থ করছেন। এই ছবি এবং যুদ্ধকে ‘ঈশ্বরের কর্ম’ হিসেবে বর্ণনা করার বিষয়টি মার্কিন ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

তামিলনাড়ুতে জোট সরকার গড়ছেন থালাপতি বিজয়

সীমান্তে ‘পুশব্যাক’ শঙ্কা: নাগরিকত্ব যাচাই দ্রুত শেষ করতে বাংলাদেশকে ভারতের আহ্বান

অমিত শাহকে পূজা করতে পশ্চিমবঙ্গে মন্দির করবে বিজেপি

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।