সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ট্রাম্প আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পনের টেবিলে’ পরিণত করতে চান | চ্যানেল খুলনা

ট্রাম্প আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পনের টেবিলে’ পরিণত করতে চান

আলোচনার ছলে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের মুখপাত্র এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এই দাবি করেছেন। যুক্তরাষ্ট্র যদি ফের ইরানে অভিযান শুরু করে, তাহলে এবার যুদ্ধক্ষেত্রে ইরান ‘নতুন কার্ড’ প্রদর্শন করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যেম এক্সে পোস্ট করা এক বার্তায় ঘালিবাফ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চান। আমরা হুমকির ছায়ার মধ্যে থেকে কোনো আলোচনায় যেতে চাই না। এমন কোনো আলোচনা আমদের কাছে গ্রহণযোগ্যও নয়।”

“যুক্তরাষ্ট্র যদি ফের অভিযান শুরু করে, তাহলে আমাদের হাতেও নতুন কার্ড রয়েছে। গত ২ সপ্তাহ আমরা চুপচাপ বসে থাকিনি।” গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা শেষ হবে ২২ এপ্রিল বুধবার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন দিন পর শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক। ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি এবং ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, চুক্তি না হলে বিরতি শেষ হওয়ার পর ২২ এপ্রিল সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প।

সূত্র : সিএনএন

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ইরান উপকূলে আটকা ভারতীয় নাবিকদের সাহায্যের আকুতি, ভিডিও বার্তা ভাইরাল

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

বাইডেনের স্ত্রীকে ৭.৫ ক্যারেটের কৃত্রিম হীরা উপহার দিয়েছিলেন মোদি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।