সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
টেকনাফে মানব পাচারের চেষ্টাকালে ২৯ জন উদ্ধার, আটক ৩ | চ্যানেল খুলনা

টেকনাফে মানব পাচারের চেষ্টাকালে ২৯ জন উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের ৩ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের জন্য একত্র করা ২৯ জনকে উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে এই অভিযান চালানো হয়।

বুধবার (২২ অক্টোবর) ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মানব পাচার চেষ্টার অভিযোগে আটক ব্যক্তিরা হলেন মো. সলিম (৩৫), মো. নুরুল আবছার (১৯) ও মনসুর আলম (২২)। তাঁদের মধ্যে সলিম ও আবছার টেকনাফ সদর মহেশখালীয়াপাড়ার বাসিন্দা এবং মনসুর উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়া মানব পাচারকারী চক্রের সদস্য টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়ার বাসিন্দা মো. মাহমুদুল হক (৩১), সৈয়দুল ইসলাম (৩৭), আজিজুল হক (৩০) এবং আরও ৬-৭ জন অজ্ঞাতনামা সদস্য পালিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গতকাল মঙ্গলবার টেকনাফের রাজাছড়া পাহাড়ের দুর্গম চূড়া থেকে একদল জিম্মিকে উদ্ধার করে বিজিবি। পরে পাচারকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে রাতে মেরিন ড্রাইভ সৈকত এলাকায় গভীর সাগরে পাচারের প্রস্তুতিকালে আরও ২৯ জন নিরীহ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় মানব পাচার চক্রের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। অভিযান থেকে একটি ইঞ্জিনচালিত সাম্পান, একটি মোটরসাইকেলসহ একটি দেশীয় চাকু জব্দ করা হয়েছে।

আশিকুর রহমান বলেন, উদ্ধার ২৯ জন ভুক্তভোগীকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটক ৩ মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

২১ মাসের সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে যুবকের মৃত্যু

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।