সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
টেকনাফে মানব পাচারের অভিযোগে ৬ জন আটক | চ্যানেল খুলনা

টেকনাফে মানব পাচারের অভিযোগে ৬ জন আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মানব পাচারের অভিযোগে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চক্রটি মিয়ানমার থেকে পাচার করে আনা রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল।

রোববার (৫ অক্টোবর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, শনিবার (৪ অক্টোবর) রাতে খবর পাওয়া যায় যে, মানব পাচারকারী একটি চক্র মিয়ানমার থেকে পাচার করে আনা রোহিঙ্গাদের শাহপরীর দ্বীপের একটি বাড়িতে লুকিয়ে রেখে বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে বিজিবি দ্রুত শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার মোছা. শামসুন্নাহারের বাড়ি ঘেরাও করে। এ সময় পাচারকারীদের দুজন পেছনের দিক দিয়ে পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা বাড়ির ভেতর ঢুকে শামসুন্নাহারসহ ছয়জনকে আটক করতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মোছা. শামসুন্নাহার টাকার বিনিময়ে পাচার হওয়া লোকজনকে সাময়িকভাবে আশ্রয় দিতেন। চক্রের অন্য সদস্যরা মিয়ানমার থেকে লোকজন এনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের বিভিন্ন ক্যাম্পে পৌঁছে দিতেন।

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফ শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার প্রবাসী মোহাম্মদ আখেরের স্ত্রী মোছা. শামসুন্নাহার (৩৫), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জালালের স্ত্রী হোসনে আরা (৩১), শালবাগান ক্যাম্পের মৃত সৈয়দ আকবরের স্ত্রী নুরুন্নিসা (৪৯), বালুখালী ক্যাম্পের আবুল হাসেমের ছেলে মোহাম্মদ ইসমাইল (৫০), উখিয়া জামতলী ক্যাম্পের আবু সামাদের ছেলে হারুন (৩৫) ও টেকনাফ শালবাগান ক্যাম্পের সৈয়দ আহমেদের ছেলে ইউসুফ আলী (৪৭)। পালাতক আসামিরা হলেন—কালু মিয়া (৩৫) ও হাশেম মোল্লা (২৫)।

বিজিবির অধিনায়ক আশিকুর রহমান বলেন, মাদক ও মানব পাচারের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া পাচারকারীদের ধরতে অভিযান চলছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।